মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   প্রিন্ট  

বারিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (২৫ জুন ২০২৪ খ্রি.) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বারি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে “২০২২-২৩” অর্থ বছরের এপিএ সফলভাবে বাস্তবায়ন করায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং বিএআরআই এর আওতাধীন সকল উইং/কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র এবং প্রকল্প প্রধানগনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।

বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

উক্ত কর্মশালায় পুরস্কার বিতরণ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান। অনুষ্ঠানে বারি’র সকল উইং/কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র এবং প্রকল্প প্রধানগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা)
এবং এপিএ ফোকাল পয়েন্ট ড. মো. দাউদ হোসেন।

 

Facebook Comments Box

Posted ০৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]