মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ১৬ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্য’র ৩দিনের রিমান্ড মঞ্জুর

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

বান্দরবানে ১৬ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্য’র ৩দিনের রিমান্ড মঞ্জুর

বান্দরবানে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নতুন জঙ্গী সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৬সদস্য এবং পাহাড়ী বিচ্ছিতাবাদী সংগঠন কুকি চিন ন্যশনাল ফন্ট (কেএনএফ)’র ৩ সদস্যকে ৩দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া নতুন জঙ্গী সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৬সদস্য এবং পাহাড়ী বিচ্ছিতাবাদী সংগঠন কুকি চিন ন্যশনাল ফন্ট (কেএনএফ)’র ৩ সদস্যকে হাজির করা হয়।

এসময় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৬সদস্য এবং কুকি চিন ন্যশনাল ফন্ট (কেএনএফ)’র ৩ সদস্যর ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।

বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক জানান, গত ৭ফেব্রুয়ারি বান্দরবানের দুর্গম থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭কিলোমিটার এলাকার রেমাক্রি ব্রিজের কাছে র‌্যাব অভিযান পরিচালনা জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭জন সদস্য ও কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে আটক করে, এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ ও নগদ ৭লক্ষ টাকা উদ্ধার করে র‌্যাব। তিনি আরো জানান,সর্বমোট ২০জন আসামীকে গ্রেফতার করা হলেও আজ আদালতে ১৯জনকে হাজির করা হয়েছে এবং এদের মধ্যে একজন আসামী অসুস্থ থাকায় তাকে আজ আদালতে তোলা হয়নি।

প্রসঙ্গত, নতুন জঙ্গী সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বেশ কিছু সদস্য বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থান করে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আস্তানায় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে এমন সংবাদে সন্ত্রাসীদের ধরতে গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে এবং এই পর্যন্ত ৫৫জন জঙ্গী ও ১৭জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

Posted ০৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]