বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বাড়িতে একা পেয়ে গৃহবধুকে ধর্ষন চেষ্টা

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

Default Image

বাগেরহাটে পরিকল্পিতভাবে বাড়িতে একা পেয়ে গৃহবধুকে(২৭) ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে চার বখাটের বিরুদ্ধে। সোমবার ইফতারীর পূর্ব মুহুর্তে রামপাল উপজেলার মাদার দিয়া গ্রামে গৃহবধূর বসত বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তারা বাড়িতে একা পেয়ে গৃহবধূর উপর ধর্ষন চেষ্টা চালায় ধর্ষনে ব্যর্থ হয়ে বখাটেরা গৃহবধূকে মারপিট করে। এঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদি হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধু রামপাল উপজেলার মাদার দিয়া গ্রামের কামরুল ইসলামের স্ত্রী ।

ভুক্তভোগী তার অভিযোগ জানান, সোমবার ইফতারীর পূর্ব মুহুতে বাড়িতে একা ছিলাম এবং ইফতারী প্রস্তুত করতে ছিলাম। এ সময় হঠাৎ করে আমাদের পাশ^বর্তী মাদার দিয়া গ্রামের মোবারক, সাব্বির,রায়হান ও সজিব আমার ঘরে ঢুকে পড়ে। তারা আমার বাড়িতে কেউ না থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে আমাকে জোর পূর্বক ধর্ষন করতে চায়। আমি তাদেরকে হাত-পা ধরে বলেছি আমি রোজাদার আমাকে তোমরা সর্বনাশ করো না। তারা আমার কোন কথা না শুনে আমার সাথে জোরাজুরি করতে থাকে ও শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।

তাদের জোরাজুরিতে আমার পরনের কাপড় ছিড়ে যায়। আমাকে ধর্ষন করতে না পারলেও আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও অজ্ঞান অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুদ্দীন বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]