বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে প্রথমবারের মত স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন

শুক্রবার, ১২ মে ২০২৩   প্রিন্ট  

Default Image

তরুণদের কর্মসংস্থানসহ আগামীর স্মার্ট বাংলাদেশ ভাবনাতুলে ধরতে বাগেরহাট জেলাশহরে এই প্রথম আয়োজন করা হয়েছে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩। শুক্রবার সকালে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে আয়োজিত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এখানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি। আইসিটি বিভাগের সহযোগীতায় জেলা পর্যায়ে দেশেরপ্ রথম এই স্মার্ট কর্মসংস্থান মেলায় খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ, সিভি জমা দেওয়া, সরাসরি নিয়োগ কারিদের সাথে কথা বলা সহ বিভিন্ন সেশনে অনুপ্রেরণা ও চাকুরির প্রস্তুতি টিপসনিয়ে বাগেরহাটের তরুণদের উদ্দেশ্যে মুল্যবান বক্তব্য রাখেন জুনাইদ আহমেদ পলক। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মেলার বিভিন্ন সেশনে তরুণদের কর্মসংস্থান ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন‘টেনমিনিটস্ স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার ও দয়াল চন্দ্র বর্মন প্রমুখ। মেলায় ১০ জন ফ্রিল্যান্সার ও ২০ জননারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]