মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের ফকিরহাটে সাকিব-সাদিক লাশ হয়ে ফিললো বাড়ি , বিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়া হলোনা তাদের।

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

বাগেরহাটের ফকিরহাটে সাকিব-সাদিক লাশ হয়ে  ফিললো বাড়ি , বিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়া হলোনা তাদের।

বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী ট্রাকের চাপাই দুই বন্ধু নিহত হয়েছে। বন্ধু দুজন বাড়ি থেকে একটি বিবাহ অনুষ্ঠানের যোগদানের জন্য জন্য রওনা দিয়েছিল। পথিমধ্যে ফকিরহাট মাওয়া মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে মহাসড়কে ওই দুই মটরসাইকেল আরোহী কে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুই বন্ধু মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে। নিহত দুই বন্ধু হলো, ফকিরহাটের কাকডাঙ্গা গ্রামের মুজা সরদারের ছেলে শাকিব সরদার (২৩), মোহর আলীর ছেলে সাদিক (২৫)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান জানান, আজ বুধবার বেলা দুইটার দিকে ফকিরহাটে চেয়ারম্যান মোড়ে একটি দ্রুতগামী ট্রাক এক মটর সাইকেলের দুই আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাই। ঘটনাস্থলে ওই দুই আরোহী মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। ঘাতক ট্টাকটি আটকের জন্য চেষ্টা চলছে। স্থানীয়রা রাস্তায় বেরিকেট দিয়েছে। পুলিশ রাস্তা থেকে ব্যারিকেট উঠিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করছে। নিহতরা দুজনে বন্ধু বলে জানা গেছে। তারা স্থানীয় একটি বিবাহের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

Facebook Comments Box

Posted ০৬:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]