বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবির এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

বাউবির এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৫ আগামীকাল ১১ এপ্রিল শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোমোট ১৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২ শত ৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩ শত ৫৩ জন পুরুষ এবং ১১ হাজার ৯ শত ০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ০৯ মে ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

Facebook Comments Box

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]