নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১৫ মে ২০২৩ প্রিন্ট
নাটোর জেলার বড়াইগ্রাম পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২১-২০২২ অর্থ-বর্ষের ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুরে অত্র ক্রেডিট ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে বড়াইগ্রাম পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
বড়াইগ্রাম পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান খালেক সরকার এর সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া ও নাটোর জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস, অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান নয়ন হোসেন, ট্রেজারার জামাল উদ্দিন, ডিরেক্টর নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা ব্যবস্থাপক আকতার হোসেন আকন্দ, প্রোগ্রাম এসিস্ট্যান্ট আরিফুল ইসলাম ও রাসেল ইসলাম ও অফিস সহায়ক আব্দুল্লাহ আল মামুন সহ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এসময় উপস্থিত বক্তাগণ শেয়ার, সঞ্চয় ও আমানত জমা এবং আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।শেষে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]