নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ প্রিন্ট
বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার পরেই রবিবার (২৬ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।
বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়া তার কর্মী-সমর্থক বিক্ষোভ মিছিল করেন।
জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি এখনও ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃনমুল পর্যায়ে কর্মী-সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাব। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।
Posted ০৭:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]