বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে চাউলের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

ফেনীতে চাউলের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে চাউলের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের বড় বাজারের ইসলাম পুর রোড়ে এ অভিযান পরিচলনা করা হয়। এসময় ক্রয় ভাউচারে সঙ্গে বিক্রয় রশিদের গরমিল ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: বদরুদ্দোজা। প্রতিষ্ঠান দুটি হলো-মেসার্স ওহাব ট্রেডিং আড়ৎ ও কাজি ওহিদের রহমান চাউল দোকান।

জানা যায়, ক্রয় বাউচারের সাথে বিক্রয় রশিদের মিল না থাকা এবং খুচরা বিক্রয় রশিদ দেখাতে না পারায় মেসার্স ওহাব ট্রেডিং আড়তের ম্যানেজারকে ৫ হাজার টাকা ও কাজি ওহিদের রহমান চাউল দোকানে গিয়ে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকতা হারুন উর রশীদ ও জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বদরুদ্দোজা জানান, সারাদেশে চাউলের বাজারে দাম বৃদ্ধির খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ক্রয়, বিক্রয়ের পাকা ভাউচারে গরমিল থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকজন আড়ৎদারকে সর্তক করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৯:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]