মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ছাত্র- জনতার সড়ক অবরোধ করে বিক্ষোভ

শনিবার, ০৩ আগস্ট ২০২৪   প্রিন্ট  

ফুলবাড়ীতে ছাত্র- জনতার সড়ক অবরোধ করে বিক্ষোভ

সারা দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে ফুলবাড়িতে সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র ও জনতা স্থানীয় নিমতলা মোড়ে জড়ো হতে থাকে।

পরে সেখান থেকে ফুলবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে “দিনাজপুর-ঢাকা” মহাসড়ক অবরোধ করে ফুলবাড়ী ঢাকা মোড়ের দিকে অগ্রসর হতে থাকে। বৃষ্টির মধ্যেই ছাত্র, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ঢাকা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

এ সময় অতিরিক্ত পুলিশ ও বিজিবি অবস্থানের পাশাপাশি যাতে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের নাশকতা না করতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখে, এবং আন্দোলনরত শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করে।

Facebook Comments Box

Posted ০১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]