সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   প্রিন্ট  

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ‌ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে ‌ উপস্থিত ছিলেন ফরিদপুরের ‌ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। ফরিদপুরের সিভিল সার্জন মোহাম্মদ মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী , সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এসময় আলোচনা সভায় ‌বক্তারা ২৫ মার্চের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। আলোচনায় বক্তারা বলেন ২৫ মার্চের কালো রাত্রীর সুত্রপাত হয়েছে ভারত-পাকিস্তান নামক দুইটি আলাদা রাষ্ট্র গঠনের পরই। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বিমাতাসুলভ আচরণ করা হতো। আমরা বিভিন্ন দিক দিয়ে বৈষম্যের শিকার হয়েছিলাম। পাকিস্তানিরা আমাদের বিভিন্নভাবে শোষণ করতো।

এরই ধারাবাহিক তায় মুক্তির লক্ষ্যে আমরা স্বাধীনতার উদ্দেশ্যে আন্দোলন করলে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ‌ ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৭১ সালে আজকের এই রাতেই নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত করে৷ “অপারেশন সার্চলাইট” নামক এই নারকীয় হত্যাযজ্ঞ পৃথবীর ইতিহাসেই অন্যতম ঘৃণ্য হত্যাকান্ড।

২৫ মার্চ থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত , গুম-খুনহীন, অর্থপাচার মুক্ত বাংলাদেশ গড়তে তুলতে হবে৷ এজন্য সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Posted ০২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]