সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

Default Image

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বাবু মুন্সি (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল)সন্ধ্যায় উপজেলার পুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের হাসমত মুন্সির ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিয়া বাজার এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত যুবক বাবু মুন্সী কানে কম শুনে। যে কারণে ট্রেন চলাচলের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Facebook Comments Box

Posted ০২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]