রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
গত ৫ ফেব্রুয়ারি দৈনিক বর্তমান কথা পত্রিকা নামের একটি ফেসবুক পেজ থেকে ‘কুষ্টিয়া শহরে মাসুদ খাঁ হত্যা মামলা তুলে নেওয়ার হুমকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক শেখ মোহাম্মদ ফজলে করিম খোকা। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খোবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
আমার আদালতে চলমান মামলার বিষয়ে কথা বলার বা আদেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাসুদ খাঁ হত্যার বিষয়ে মিলপাড়ার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা লাভলুসহ পাঁচ জন আসামি কারাগারে আছে, এই আসামিরা যদি দোষী হয় তাহলে তাদের বিচার আদালত করবে। যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন, সেই ক্ষেত্রে আমি কোন মন্তব্য করতে পারি না।
সেই সাথে এমন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ফজলে করিম খোকা এই সংবাদকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি।
Posted ১১:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]