রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
বুধবার, ১২ এপ্রিল ২০২৩ প্রিন্ট
মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের কারিগর পাড়ায় অগ্নিকাণ্ডে ১১টি বসতবাড়িসহ আনুমানিক ৮টি পানের বরজ সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। ধারনা করছি, পানের বরজ থেকে আগুন লেগেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি পরিবার।
ভুক্তভোগীরা জানান, তাদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, স্কুল-কলেজের সার্টিফিকেট, জমির দলিলসহ সরকারি-বেসরকারি প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে।
এ ব্যাপারে পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজামান জন জানান, অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেছি।
এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছে না। তবে, ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাউল ও ৩টি কম্বল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসকের সহায়তায় তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
Posted ০১:২৩ অপরাহ্ণ | বুধবার, ১২ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]