মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শুত্রুতার জের ধরে পোস্ট মাস্টারের বাড়ীতে সন্ত্রাসী হামলা

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩   প্রিন্ট  

পূর্ব শুত্রুতার জের ধরে  পোস্ট মাস্টারের বাড়ীতে সন্ত্রাসী হামলা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের পোস্ট মাস্টার নজরুল ইসলাম এর বাড়িতে পূর্ব শুত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা করেছে একই গ্রামের রইস উদ্দিন ও তার সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী ।
কিছু দিন পুর্বে খড়িয়াপাড়া গ্রামের আলহাজ্ব নজরুল ইসলাম পোস্ট মাস্টারের বর্গা চাষির ফসলি জমিতে রইস উদ্দিন এর গৃহ পালিত হাঁস প্রবেশ করে ফসলের ক্ষতি স্বাধন করে ।
নজরুল ইসলাম এর প্রতিবাদ করিলে রইস উদ্দিন ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলামকে লাঠি দিয়ে দৌড়িয়ে বাড়িতে তুলে এবং কয়েকদিন পর হতে রইস উদ্দিন নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে নজরুল ইসলাম ও তার স্ত্রীকে জেল হাজত খাটিয়ে আনে ।
নজরুল ইসলামের কোন সন্তাদি না থাকায় এলাকার লোকজনই তাকে রইস উদ্দিন এর হাত থেকে বার বার রক্ষা করে । আরও বিভিন্ন বিষয়াদি নিয়ে শুত্রুতা থাকায় রইস উদ্দিন দেওখালী গ্রামের সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে পূর্ব শুত্রুতার জের ধরে পোস্ট মাস্টারের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে নজরুল ইসরামের দু তলা বাড়ির জানালার থাই গ্লাস ভাঙ্গে ও বাড়ির টিনের গেইট, রান্না ঘর , গোদাম ঘর দা দিয়ে কুপিয়ে ভাংচুর করে রাতের বেলায় দেওখালী গ্রামের সন্ত্রাসী বাহিনীরা মিছিল করে বলে নজরুলের চামড়া তুলে নিব আমরা এবং খড়িয়াপাড়া গ্রামের মোঃ আব্দুল জলিল মিয়ার ছেলে মোঃ নাসির উদ্দিনকে ভাইটকান্দি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় আটকিয়ে সাথে থাকা মোবাইল ও বাইসাইকেল জোরপূর্বক নিয়ে যায় এবং বেধরক মারধর করে ।
এ বিষয়ে ফুলপুর থানা কর্তৃপক্ষকে অবহিত করিলে এসআই জাহিদ ও এসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ।

Facebook Comments Box

Posted ০৮:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]