মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি :
রবিবার, ০২ মে ২০২১ প্রিন্ট
পুলিশ হেফাজতে সালথা তান্ডবের আসামীর মৃত্যু
ফরিদপুরের সালথায় তান্ডবের ঘটনায় পুলিশের করা মামলার আসামী আবুল হোসেন আলী (৪৫) নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারা গেছেন।নিহত আবুল হোসেন সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামের মৃত ইমান উদ্দীন হাজীর ছেলে। ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, সালথায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় পুলিশের করা একটি মামলায় আবুল হোসেন আলীকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। গত ২৮ এপ্রিল তাকে পুলিশ রিমান্ডে আনা হয়। শনিবার (১লা মে) দিবাগত শেষ রাতে তিনি সেহরি খেয়ে নামাজ পড়ে বাথরুম গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে।
তিনি বলেন এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশাকে প্রধান করে চার সদস্যর একটি তদন্ত টিম করা হয়েছে। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান
Posted ০৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]