দিনাজপুর প্রতিনিধি:
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউপি’র সুলতানপুর করতোয়াপাড়ায় ২০১৫ সাল থেকে সেচ কমিটির বৈধ লাইসেন্স পেয়ে অদ্যাবধি সেচ কার্য পরিচালনা করে আসছিলেন কৃষক শাহিনুর রহমান। কিন্তু একই এলাকার ফরহাদ গাছুয়া নামে এক কৃষক শাহিনুরের কমান্ডিং এরিয়ার মধ্যে অগভীর নলকূপ স্থাপন করলে কৃষক শাহিনুরের মাথায় বজ্রপাত ভেঙে পড়ে।
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, আমার কমান্ডিং এরিয়ার মধ্যে ফরহাদ গাছুয়া কিভাবে লাইসেন্স পেল আমি ও আমার এলাকার কৃষকেরা বোধগম্য নহে? তাই তিনি উপায়ান্তর না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর১৫/১০/২০২৪ তারিখে ফরহাদ গাছুয়ার সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সহকারী প্রকৌশলী বিএমডিএ পার্বতীপুরকে তদন্তের জন্য দায়িত্ব দিলে অফিস সহকারী মোঃ জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৮-১১-২০২৪ ইং তারিখে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
সেই প্রতিবেদনে কৃষক শাহিনুরের আবেদনের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার গত ৩-১২-২৪ ইং তারিখে ফরহাদ গাছুয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য ডেপুটি জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ পার্বতীপুর জোনাল, পার্বতীপুর অফিসকে নির্দেশ প্রদান করেন। কিন্তু গত ২৪-১২-২০২৪ ইং তারিখে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ পার্বতীপুর জোনাল অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের করার পাশাপাশি আমাকে কোন নোটিশ না প্রদান করে আমার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
তিনি আরো জানান, আমার কমান্ডিং এরিয়ায় অগভীর নলকূপের আওতায় রবি শস্যের ফসলের পানি সেচ দিতে না পারার কারণে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এমতাবস্থায় অগভীর নলকূপের আওতায় সেচ কার্য পরিচালনা করার জন্য বৈধ বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু ব্যাপারে আমি জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করেছি।
Posted ০২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]