রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ প্রিন্ট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় মানববন্ধন পালন এবং পরে প্রতিষ্ঠানের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ।
বেলা ১২ টা থেকে ১২ টা৩৫ মিনিট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে, প্রতিষ্ঠানটির মেকানিক্যাল সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদের সভাপতিত্বে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান গেটের সামনে রাস্তায় মানববন্ধন পালন করা হয় ও মানববন্ধন পরবর্তী প্রতিষ্ঠানের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মোঃ সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ,মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন ” আমরা বাংলাদেশের মানুষের ক্ষতি করে কোন কর্মসূচি করতে চাই না। কারিগরি শিক্ষা কে ধ্বংস করতে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। অবিলম্বে আমাদের দাবিগুলো লিখিতভাবে পেশ না করা হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিব।
আমরা মানববন্ধনের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি গুলো মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি । তা না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। তাই অবিলম্বে সরকারকে আমাদের ন্যায্য দাবি মেনে নেবার জন্য জোর দাবি করা হয়।
Posted ০২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]