বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ১৩ মার্চ ২০২৩   প্রিন্ট  

পলাশে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে “মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিনদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই কর্মশালা করা হয়। প্রশিক্ষণে উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সোমবার প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা শিক্ষা অফিসের সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার, উপজেলার শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াছমিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]