মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবা উপজেলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

সোমবার, ২৭ মার্চ ২০২৩   প্রিন্ট  

পবা উপজেলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

রাজশাহীর পবা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যেছিল দিনের শুরুতেই সূর্যোদয়ের পূর্বে তোপধ্বনি, শহীদদের স্মরণে শহিদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল, কলেজ এবং উপজেলার সর্বস্তরের জনসাধারণ এসব কর্মসূচী পালন করেন।

এদিন সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজের সমন্বয়ে কুজকাওয়াজ, বিজয়ীদের মাঝে ট্যাব, ক্রেস্ট ও অন্যান্য পুরুস্কার বিতরণ করা হয়। এর আগে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনটি উদযাপন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, পবা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাবেয়া বসরী, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রাং, সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকাসহ প্রসাশনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে সকালে পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পবা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র ও নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]