নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
রাজশাহীর পবায় বালিয়াডাঙ্গা যুব উন্নয়ন ক্লাবের গরীব, দুঃস্থ ও অসহায় সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার উপহার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, বালিয়াডাঙ্গা যুব উন্নয়ন ক্লাবের সভাপতি নুর উদ্দিন সিদ্দিক, দৈনিক আমাদের রাজশাহী পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরীসহ প্রমুখ।
Posted ০৮:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]