বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

Default Image

আমাদের সংস্কৃতি, জীবনমান হবে উন্নত উন্নয়ন এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

এসময় অসুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা এবং অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে মাসিক ভাতা বৃদ্ধির দাবী জানান তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের হলরুমে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি মোস্তফা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, অত্র সংগঠনের উপদেষ্টা সাংবাদিক কাজী নাজমুল ও সরকার দুলাল মাহবুব।

সমতা প্রকল্পের কো-অডিনেটর নাহিদা পারভীন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ব্লাস্ট এর কো-অডিনেটর আক্তারুজ্জামান, এডমিন অফিসার আব্দুল বারী, অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, উপদেষ্টা ও হিজড়া জনগোষ্ঠীর সদস্যবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৯:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]