মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন মাধ্যম ছাড়া দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে না- নওগাঁয় রাশেদা সুলতানা

সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

নির্বাচন মাধ্যম ছাড়া দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে না- নওগাঁয় রাশেদা সুলতানা

নওগাঁয় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন- ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই এ কথাগুলো এখনো উঠে আসে নাই। ৭ জানুয়ারি নির্বাচন খুবই ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ আসনের স্থগিত হওয়া দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় এই কথাগুলো বলেন।

নির্বাচনের মাধ্যম ছাড়া দেশের শাসনব্যবস্থা পরিবর্তন কারোর কাম্য না উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন- নির্বাচন কমিশনকে মানুষের কাছে আস্থার জায়গা করে তুলতে হবে। নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে না।

সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরপর ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগের প্রার্থীসহ ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Facebook Comments Box

Posted ০৯:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]