সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নরসিংদীতে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় আজ দুপুরে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার দুপুরে নরসিংদী ক্লাব লিমিটেডের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামের নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন তাঁর বক্তব্যে বলেন, ‘কোনো স্বতন্ত্র-মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানতো না…।

ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সনের রাষ্ট্রপতি আদেশ নং ১৫৫) এর ৭৩ ও ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ধারা ১১ (ক) এর লংঘন।

পরবর্তীতে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল গেট থেকে ডিবি পুলিশ তাকে আটক ও গ্রেপ্তার করে। এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিতে চাই। এতে কেউ বাধা প্রদান করলে বা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

Facebook Comments Box

Posted ০৯:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]