মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে উজার করে মানুষের দোরগোড়ায় ইউনিয়ন সেবা দিয়ে যাচ্ছেন কাচিয়া ইউপি সচিব

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

Default Image

বেশ স্বচ্ছতার ও সুনামের সাথে মানুষের দোরগোড়ায় ইউনিয়ন সেবা দিয়ে যাচ্ছেন কাচিয়া ইউনিয়নের সচিব মোঃ আবু জাফর । জানা যায়,তিনি ২০০৪ দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের ইউপি সচিবের দায়িত্ব পালনের মাধ্যমে তার চাকরি শুরু করেন। চাকরিতে যোগদান করার আগে তার মূল প্রত্যয় ছিল,ইউপি সেবাকে সচ্ছ ও দুর্নীতি মুক্ত করে এলাকার গরীব,দুঃখী মেহনতী মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দোরগোরায় পৌছে দেয়া। তিনি তার সেই প্রত্যয়কে বুকে ধারণ করে প্রথম চাকরিতে হাজীপুর ইউনিয়নে যোগদান করেই তার অনেকটা বাস্তবায়ন করে দৌলতখানের অন্য সব ইউপি সচিবদের থেকে বেশ সুনাম ও সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিল বলে সূত্রে জানা যায়। তিনি ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত হাজীপুর ইউনিয়নে তার চাকরির দায়িত্ব অত্যন্ত সততার ও সুনামের পালন করেন।

তারপর ২০০৬ সালের শেষের দিকে তাকে সেখান থেকে তাকে বদলি করে আলীনগর ইউনিয়নে পাঠালে সেখানে ২০১১সাল পর্যন্ত আলীনগর তারপর ২০১২ থেকে থেকে পশ্চিম ইলিশা ২০১৯ পর্যন্ত এবং সর্বশেষ ২০১৯ সালের শেষের দিক থেকে বর্তমান সময় সব-কটি ইউনিয়নে পূর্বের ন্যায় বেশ সততা ও সুনামের সাথে তার দায়িত্ব পালন করে ছিলেন বলে আজও সেই সব ইউনিয়নের মানুষ তাকে শ্রদ্ধা করে । জানা যায়,ইতোমধ্যে তিনি যেখানেই ইউপির সচিবের দায়িত্ব পালন করেছেন,প্রত্যেক জায়গাতেই তার মূল প্রত্যয় ছিল ইউপি সেবাকে সচ্ছ ও দুর্নীতি মুক্ত করে আপামর সকল মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া,তা তিনি পুরোপুরি করতে সক্ষম হয়েছেন। কারণ তিনি গরীব,দুঃখী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে খুব সদালাপী ও হাস্যজ্জল প্রকৃতির মানুষ অতীতেও ছিলেন বর্তমানেও আছেন। এবং এখনো যে কেউ তার কাছে ইউপি সেবা নিতে আসে তিনি কখনো বিরক্ত না হয়ে বরং খুশি মনে তার সময় গেলেও তাদের কাজ করে দেন বলে এমনটি জানায় তার সেবা পাওয়া কাচিয়ার একাধিক ব্যক্তিরা।

তারা বলেন,আমাদের ইউপি সচিব জাফর স্যার আমাদের এ ইউনিয়নে নতুন এলেও তিনি যেন আমাদের অনেক পূরাণো তার একটা গুণ হলো চাকরিকে চাকরি মনে না করে,বরং নিছক দায়িত্ব মনে করে ইউপি সেবাকে আমাদের সকল মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে যাচ্ছেন। সত্যি আমরা তাকে পেয়ে খুব গর্বিত। তাই আমরা সকলে তার সু সাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি,যাতে করে আল্লাহ তাকে সব সময় সুস্থ ও ভালো রাখেন। যাতে করে এভাবেই আমাদের কাচিয়া বাসীর খেদমত করে যেতে পারেন।

Facebook Comments Box

Posted ০৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]