বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

শনিবার, ২৯ জুলাই ২০২৩   প্রিন্ট  

নাসিরনগরে এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন আক্তার মাহিনুর (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহিনুর। সে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, মাহিনুর চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। শুক্রবার দুপুরে বিদ্যালয়ের রেজাল্ট তালিকা সূত্রে জানতে পারেন, মাহিনুর অকৃতকার্য হয়েছে। পরে মাহিনুর অকৃতকার্য বিষয়টি মানতে পারেননি। সন্ধ্যার দিকে সে সবার অগোচরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করলে রাতে মাহিনুর মারা যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, বিষ খেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]