সাধন রায় লালমনিরহাট প্রতিনিধি:
বুধবার, ২৩ আগস্ট ২০২৩ প্রিন্ট
নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ৬ সদস্য কর্মীকে আটক করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২ দিক আলো রূপা সিনেমাহল থেকে গোপন সংবাদে ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জামায়াতে ইসলামী মজলিসে শূরা সদস্য, ১/সোহেল পারভেস, বলিরাম সোনাতল বড়বাড়ি। ২/মিলন মিয়া, বড় বাসরুয়া, বড়বাড়ি ৩/আজিউদ্দিন ইসলাম, পূর্ব দোলজোর। ৪/আবু তাহের আদিতমারি উত্তর পাড়া, ৫/মমিনুল ইসলাম, পূর দোলজোর। ৬/রাকিব হাসান, বড়বাসুয়া।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জামায়াতের নেতাকর্মীরা জেলা শহরে আলোর উপর সিনেমা হলে নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছেন– এমন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য এসব নেতাকর্মী ও সদস্যরা জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে প্রবেশ করে,তাদেরকে গ্রেফতার করা হয় ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ০৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]