মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে জাল ভোট দেয়ার চেষ্টা, যুবকের ৬ মাসের সাজা

বুধবার, ০৫ জুন ২০২৪   প্রিন্ট  

নান্দাইলে জাল ভোট দেয়ার চেষ্টা, যুবকের ৬ মাসের সাজা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টা করায় মো. কাইয়ুম (৩৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 

সাজাপ্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর নগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ। নান্দাইল সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা অরুণ কৃঞ্চ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সুত্র জানায়, মো. কাইয়ুম একবার ভোট দেয়ার পর আবারও ছদ্মবেশে কেন্দ্রে এসে প্রবেশ করে ভোট দেয়ার চেষ্টা করেন। এসময় ভোটগ্রহনে জড়িত ব্যক্তিরা তার আচরণে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে জাল ভোট দিতে আসার বিষয়টি স্বীকার করেন। পরে কর্তব্যরত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

 

অরুণ কৃঞ্চ পাল বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেল হাজতে পাঠাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]