সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর থানা পুলিশের অভিযানে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য, লুন্ঠিত মালামাল ও অস্ত্র সহ গ্রেফতার

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   প্রিন্ট  

নাটোর থানা পুলিশের অভিযানে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য, লুন্ঠিত মালামাল ও অস্ত্র সহ গ্রেফতার

তথ্য মতে, নাটোর সদর থানায় বাদী উত্তম কুমার সাহা, পিতা-মৃত অধীর চন্দ্র সাহা, গ্রাম-মিরপাড়া (দক্ষিণ বার) (পশু হাসপাতাল) , থানা ও জেলা-নাটোর গত ১৩-১১-২০২৪ ইং তারিখে নাটোর সদর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে লিখিতভাবে এজাহার দাখিল করেন।
বর্ণিত এজাহারে বাদী তার লিখিত বক্তব্যে বলেন, গত ১২/১১/২০২৪ ইং তারিখ রাত ৩.৩০-৪.০০ ঘটিকায় অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তি মুখে মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ীতে প্রবেশ করে বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি হতে ১। ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণলংকার যার আনুমানিক বাজার মূল্য-২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা। ২। নগদ ১১,০০০/- (এগার হাজার) টাকা লুন্ঠন করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় বাদী স্বপন কুমার কুন্ডু, পিতা-মৃত মদন গোপাল কুন্ডু, গ্রাম-উত্তর বড়গাছা (পালপাড়া, ৭নং ওয়ার্ড), থানা ও জেলা-নাটোর ১৩-১১-২০২৪ ইং তারিখে নাটোর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে লিখিতভাবে এজাহার দাখিল করেন যে, ইং-১২/১১/২০২৪ তারিখ রাত ৪.৩০ ঘটিকায় অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তি মুখে মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার বাড়ীতে প্রবেশ করে বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি হতে ১। ৬ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন স্বর্ণলংকার যার আনুমানিক বাজার মূল্য-৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ২। নগদ ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা, ৩। ব্যবহৃত মোবাইল ফোন। যার মূল্য ২৭,০০০/- টাকা লুন্ঠন করে নিয়া যায়। উক্ত এজাহারের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলা ২ টি রুজু হয়।

উক্ত অভিযোগ সংক্রান্তে অবগত হওয়ার সাথে সাথে নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার ও মোসাঃ মাহামুদা শারমিন শেলী সদর সার্কেল নাটোর এর তত্ত্বাবধানে নাটোর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব রহমান এর নেতৃত্বে নাটোর থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত ১৩-১১-২০২৪ তারিখ নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী সহ আন্তঃ জেলা ডাকাত দলের মোট ৪ সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাতদের নিকট থেকে লুন্ঠিত স্বর্ণ, নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত ডাকাত দলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় ডাকাতির মাধ্যমে মালামাল লু্ন্ঠন করে থাকে।
গ্রেফতারকৃত আসামীরা হলো-
১। মোঃ রনি (৩৬), পিতা-মৃত আব্দুর রাজ্জাক @ নামাজ আলী , গ্রাম-আলাইপুর, থানা ও জেলা -নাটোর,২। মোঃ সবুজ আলী (২৭), পিতা-মৃত হারুন আলী, গ্রাম- তেবাড়িয়া (উত্তর পাড়া) , থানা ও জেলা-নাটোর, ৩। মোঃ এনামুল হক (২৮), পিতা-মোঃ আতারুল, গ্রাম- বিলদহর (দড়িমহিষমারী), থানা-সিংড়া, জেলা-নাটোর,
৪। শ্রী মিন্টু কুমার (৩২), পিতা-মৃত নিরেন চন্দ্র, গ্রাম-দাড়িঁয়া গাথি, থানা-আত্রাই, জেলা-নওগা।তথ্য সুত্রে আরও জানা যায়, ডাকাত দলের সক্রিয় চার সদস্যদের গ্রেফতারের সময় তাদের কাছে থেকে নিম্ন লিখিত জিনিসপত্র পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

উদ্ধারকৃত জিনিসপত্র সমূহ –
১। স্বর্ণের চেইন-১ টি
২। স্বর্ণের আংটি-১ টি
৩। ২৪ ক্যারেটের গলিত ঝুর স্বর্ণ
৪। একটি লোহার তৈরী চাপাতি
৫। একটি ছোরা
৬। ২ টি হাসুয়া
৭। ২ টি মোবাইল ফোন
৮। স্বর্ণ বিক্রয় লব্ধ নগদ টাকা ১৩,৫০০/। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]