মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট
আজ ১৬ ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুরু হয়।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে নাটোর শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন,নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এবং নাটোর জেলা প্রশাসক জনাব আসমা শাহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম ( প্রশাসন ও অর্থ), জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মহান বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন ১৯৭১ ইং সালের মুক্তিযুদ্ধে শহীদদের রক্ত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে চিরস্মরণীয়, যার তাৎপর্য ১৬ই ডিসেম্বর বহন করছে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]