মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারী ও মোবাইল ফোন চোর চক্রের সদস্য সহ ০৩ জন গ্রেফতার

রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট  

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারী ও মোবাইল ফোন চোর চক্রের সদস্য সহ ০৩ জন গ্রেফতার

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ (এক কেজি) গাঁজা সহ ০১ জন গ্রেফতার হয়েছে।
তথ্যসুত্রে জানা যায়,নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গত ০৭/১২/২০২৪ খ্রি. তারিখ রাত ১৯.০০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে নাটোর সদর থানাধীন ছাতনি ইউনিয়নে কেশবপুর গ্রামে ধৃত আসামী সিদ্দিক সরকার (৪৬), পিতা-তফিজ সরকার, সাং-কেশবপুর মধ্যেপাড়া, থানা ও জেলা-নাটোরকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভযিানে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ অপর ০১ জন গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার নাটোর এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ০৭/১২/২০২৪ ইং তারিখ রাত ২০.০০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে নাটোর জেলার সিংড়া থানাধীন নগর মাঝগ্রাম গ্রামস্থ ধৃত আসামী আলিম (৫০), পিতা-মৃত মাদু, সাং-নগর মাঝগ্রাম, থানা ও জেলা-নাটোরকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিংড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ অপর এক অভিযিানে চোরাই মোবাইল ফোন সহ আরো ০১ জন গ্রেফতার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের আরেকটি চৌকস দল গত০৭/১২/২০২৪ খ্রি. তারিখ রাত ২০.০০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল ইউনিয়নের খাগরবাড়ীয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ শান্ত খন্দকার (২৪), পিতা-মোঃ মোকছেদ খন্দকার, সাং-খাগোর বাড়ীয়া, থানা-সিংড়া, জেলা-নাটোরকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিংড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)জনাব, মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ০৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]