মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ প্রিন্ট
নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক-নির্দেশনায় এবং গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গুরুদাসপুর থানা এলাকায় ১০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছেন গুরুদাসপুর থানা পুলিশ। তথ্য সুত্রে জানা যায় গুরুদাসপুর থানার একটি চৌকস টিম গতকাল ২০-১০-২০২৪ তারিখ নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন মশিন্দা ইউনিয়নের অন্তগর্ত রানীগ্রাম ফারাজিপাড়া এলাকায় পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর দিক নির্দেশনা ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম সারোয়ার হোসেনের নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ আলামিন রানা (২৫), গ্রাম-রানীগ্রাম ফকিরপাড়া, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর-কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ওসি গোলাম সারোয়ার আরো জানান, গ্রেফতারকৃত আসামী আল-আমিন রানাকে আজ সকাল দশটার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরেক প্রশ্নের জবাবে জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ ইং সালের মাদকদ্রব্য আইনে গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]