মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুর উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   প্রিন্ট  

নাজিরপুর উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।এ সংবাদে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপকারভোগি ও সর্বসাধারণের অংশগ্রহণে আনন্দ র‌্যালি হয় অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল, নাজিরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহবায়ক নজরুল ইসলাম বাবুল, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারী,সাংবাদিকবৃন্দ, উপকারভোগীসহ সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে ১ম, ২য়,৩য় পর্যায়ে ইতিমধ্যে ৮২১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৩১০টি পরিবারকে পূর্ণবাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্ভোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনা করবেন।

Facebook Comments Box

Posted ০৮:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]