খন্দকার আমির হোসেন
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ প্রিন্ট
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ -০৩ জনকে গ্রেফতার ও বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত একটি অভিযানে ১০ কেজি গাঁজা সহ -০৩ জনকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ০৪ অক্টোবর ২০২৩ ২১.০৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন জেলা পরিষদের সামনে ঢাকা বাসস্ট্যান্ড থেকে ১। শিশির চক্রবর্তী (২৮), ২। মোঃ সজীব মিয়া (২৭), ৩। নুরতাজ বেগম (৬০) নামের ০৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয় ।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৪১ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
Posted ০৯:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]