বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে লুন্ঠিত মালামালসহ ১ দস্যু গ্রেফতার

সোমবার, ১০ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে লুন্ঠিত মালামালসহ ১ দস্যু গ্রেফতার

নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা হতে দস্যুতার কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস ও নগদ ২০ হাজার (বিশ) টাকা সহ একজন ( ০১) দস্যুকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গত ৬ এপ্রিল, ২০২৩ সকাল ১০টার দিকে গ্রামীন ফোনের সেলস এক্সিকিউটিব মোঃ ইসহাক ভূইয়া (৩০) পাঁচদোনা এলাকা হতে গ্রামীন ফোনের ফেক্সিলোড , সিম-কার্ড, মিনিট-কার্ড বিক্রি করে আনুমানিক ১২টার দিকে, পাঁচদোনা রোডের নলুয়া এলাকায় মোবারক স্টোর এর সামনে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা একটি নোহা মাইক্রোবাস হতে ৩/৪ জন দস্যু নেমে জোরপূর্বক ইসহাক ভূঁইয়াকে তাদের নোহা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

তাকে প্রচুর মারপিট করে নগদ ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও তার সাথে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু নামে পরিচিত নামক স্থানে নামিয়ে দেয়। ইসহাক ভূইয়ার অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা দস্যু বগুড়া জেলার প্রাণনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে আমিরুল ইসলাম (৪০) কে গ্রেফতার ও দস্যুতা কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো বাস ও লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার করে।

Facebook Comments Box

Posted ০১:০৪ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]