বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

বুধবার, ০৮ মার্চ ২০২৩   প্রিন্ট  

Default Image

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার দস্তারদী গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বদর মিয়া ওরফে হাছানকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার নরসিংদীর ৩নং আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ.ন.ম. ইলিয়াছ এ দন্ডাদেশ প্রদান করে।

গত ২০২২ সালের ১৫ আগস্ট গভীর রাতে স্ত্রী আছিরন (৪০) এর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী বদর মিয়া ওরফে হাছান স্ত্রীর গলায় গামছা পেচিয়ে তাকে শ্বাষরুদ্ধ করে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় আছিরনের ভাই কামাল হোসেন বাদী হয়ে মাধবদী থানায় স্বামী বদর মিয়াকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ যথারীতি আদালতে চার্জশীট দাখিল করে। পরবর্তীতে স্বাক্ষী প্রমাণে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় দ-বিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে বদর মিয়াকে এ দন্ডাদেশ প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:১০ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]