বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে। ২ জানুয়ারী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে যুব গেমস উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়ার সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

২ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত জেলা পর্যায়ের যুব গেমসে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর, পলাশ ও সদর উপজেলা থেকে এথলেটিক্স, ব্যাডমিন্টন, কারাতে সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনে ১০০ মিটার স্প্রিন্ট তরুণ ইভেন্টে শিবপুর উপজেলার ইয়াছিন ১ম এবং মনোহরদী উপজেলার মোকছেদ রায়হান অপু ২য় স্থান অর্জন করে।

১০০ মিটার স্প্রিট তরুণী ইভেন্টেু পলাশ উপজেলার সাবিনা আক্তার রুবী ১ম স্থান এবং রায়পুরা উপজেলার জোনাকী ২য় স্থান অর্জন করে।

নরসিংদীর এডিসি (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি জোসনা আফরোজ, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূইয়া, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু প্রমূখ।

Facebook Comments Box

Posted ১০:৫০ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]