খন্দকার আমির হোসেন :
বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
সদর উপজেলা পরিষদ আয়োজিত নরসিংদীর পাঁচদোনায় স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। ছেলে এবং মেয়েদের আলাদাভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ১০০ মিটার,২০০মিটার, ৪০০মিটার, ৮০০মিটার ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতাসহ হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাট্ কি নিক্ষেপ ও রিলে দৌড় ছিল উল্লেখযোগ্য।
এর আগে নরসিংদী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভা পর্যায়ে এ্যাথলেটিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
গতকাল বুধবার অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. মোঃ আসাদুজ্জামান, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত প্রমুখ।
Posted ০৮:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]