বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মতবিনিময় সভা

শনিবার, ০২ অক্টোবর ২০২১   প্রিন্ট  

নরসিংদীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মতবিনিময় সভা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশ নেন। নরসিংদী পুলিশ লাইনস এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এ সময় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘেœ উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
জেলার ৩৫৫ টি দূর্গা মন্দিরে যথাযথভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মতে শারদীয় দূর্গা পূজা উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হবে এবং কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড় দেওয়া হবে না বলে জানায় জেলা পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিবপুর-মনোহরদী) সার্কেল মেজবাহ উদ্দিন ও রায়পুরা-বেলাব সার্কেল সত্যজিৎ ঘোষসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]