সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

আগামী রবিবার প্রধানমন্ত্রী জননেত্রী ও আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনা নরসিংদী আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আগামী রবিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে জেলা ব্যাপী ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়। জেলার ৬টি নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর, মনোহরদী, বেলাব ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার বিপুল সংখ্যক জনগনকে নিয়ে সভায় যোগদান করবেন বলে জানানো হয়।

প্রধানমন্ত্রীর জনসমাবেশ ও আশেপাশ এলাকায় প্রায় ৫ লক্ষ লোক সমবেত হবে বলে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবী করেন।

Facebook Comments Box

Posted ০৬:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]