মোঃ নিজাম উদ্দিন
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর বগাহানি মালেক-রাবেয়া স্কলার চাইল্ড একাডেমিতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
০৬ ডিসেম্বর বুধবার মালেক-রাবেয়া স্কলার চাইল্ড একাডেমির আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা, নূরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ সিলেট।
পরীক্ষায় শ্যামগ্ৰাম ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
এতে প্রতি স্কুলে একজন করে মেধাতালিকা অনুযায়ী মোট ২৪ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সনদ প্রদান করা হবে।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন, মেধা বৃত্তি পরীক্ষার প্রধান উদ্যোক্তা, মালেক-রাবেয়া স্কলার চাইল্ড একাডেমির প্রতিষ্ঠাতা, নূরুল ইসলাম, সাবেক এ টিও আব্দুল আউয়াল, শ্রীঘর পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার হালিম, বিনয় ভট্টাচার্য বুলু মাস্টার, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর আলী আহমদ মনির, শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ডাক্তার আলমগীর হোসেন, ডাক্তার মহিউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় আয়োজক নূরুল ইসলাম বলেন আমার ব্যক্তিগত উদ্যোগে এ মালেক-রাবেয়া স্কলার চাইল্ড একাডেমি প্রতিষ্ঠা করেছি এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহী করতেই প্রথম বারের মত এ বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি, আগামীতে পুরো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই আয়োজন করবেন বলে জানান,তিনি তার এ প্রতিষ্ঠান ও বৃত্তি পরীক্ষা কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Posted ০৭:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]