মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এইচ এম আলামিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার, ২৪ মার্চ ২০২৪   প্রিন্ট  

নবীনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এইচ এম আলামিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গতকাল শনিবার ২৩ শে মার্চ ১২ রমজান নবীনগর ডাকবাংলোতে উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য এইচ এম আলামিনের নবীনগরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনিরের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এইচ এম আলামিন তিনি বলেন আমি বীরগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম ,এ ছাড়াও আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আমি বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একজন রাজনীতিবিদ হিসেবে জনসেবায় কাজ করতে চাই। বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রতি দেশের মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা বিদ্যমান। তবে এই সব নেতিবাচক ধারণা একমাত্র তরুণ ও আদর্শবান রাজনীতিবিদরাই দূর করতে পারে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে নিজের জন্য নয়, বরং জনগণের জন্যই কাজ করে যাবো আমাদের সাংসদ ফয়জুর রহমান বাদল এমপি মহোদয়ের পাশে থেকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধানে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উক্ত ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, সাংবাদিক সুভাষ সাহা, গৌরাঙ্গ দেবনাথ অপু, মিঠু চৌধুরী, মোঃ সফর আলী,খলিলুর রহমান খলিল, নুর মোহাম্মদ জয়,মিঠু সূত্রধর পলাশ, জহিরুল ইসলাম, মনির হোসেন, আব্দুল হাদী,চিত্রশিল্পী সঞ্জয় শীল,হুমায়ুন কবির,খান জাহান আলী চৌধুরী, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম মাজেদ, শফিউল আলম, মোঃ নিজাম উদ্দিন, মমিনুল হক রুবেল, রেজাউল হক রহমত, রুহুল আমিন চিশতি,আবু সুফি,হেফজুল বাহার, জাবেদ আহমেদ জীবন, কয়েছ আহমেদ,খন্দকার আলমগীর, হুমায়ুন কবির, নাছির উদ্দিন, মাহাবুব মুর্শেদ,হাজী কাউসার, সোহেল রানা, এসএম অলিউল্লাহ, মাহমুদুর রহমান, শেখ মিহাদ বাবু, বিপ্লব নিয়োগী তন্ময়, আবু হাসান আপন প্রমূখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন।

Facebook Comments Box

Posted ০৯:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]