বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে রাইস মিলে ২৫ হাজার টাকা জরিমানা

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে রাইস মিলে ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত মেসার্স মায়ামনির অটো রাইস মিল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা করেছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘায় অবস্থিত মেসার্স মায়ামনির অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার আপরাধের এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার জানান, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে আনুমানিক ১০০টি প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪নং ধারা লঙ্ঘনে ১৪নং ধারা মোতাবেক মেসার্স মায়ামনির অটো রাইস মিল মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, সরকারি নিয়মনীতি অনুসরণ করে ব্যবসা বাণিজ্য করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:০০ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]