বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বুধবার, ২৯ মার্চ ২০২৩   প্রিন্ট  

নন্দীগ্রামে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে খরিপ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক ও মাঝারী কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ উপজেলায় বিনামূল্যে উফশী আউশ চাষের জন্য ৫ হাজার জন কৃষক-কৃষাণীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৮৫০ জন কৃষক-কৃষাণীকে ১ কেজি পাট বীজ দেওয়া হচ্ছে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম।

Facebook Comments Box

Posted ০১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]