নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ প্রিন্ট
বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি সংক্রান্ত মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ্র, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সরকার।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। এরপর প্রধান অতিথি তাঁর নিজস্ব তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া নন্দীগ্রাম থানা চত্বরেও দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]