বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে দইয়ের কারখানাসহ ৪টি বাড়িতে আগুন

বুধবার, ২৩ আগস্ট ২০২৩   প্রিন্ট  

নন্দীগ্রামে দইয়ের কারখানাসহ ৪টি বাড়িতে আগুন

বগুড়ার নন্দীগ্রামে বাংলা দই ঘরের কারখানাসহ ৪টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। বুধবার (২৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলা দই ঘরের কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাংলা দই ঘরের মালিক আজাহার আলীর কারখানা-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আংশিক পুড়ে যায় আল আমিন, মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমানের বাড়ি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্ৰস্থদের আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন কর্মকর্তা তানভীর হাসান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ০৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]