নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বুধবার, ০১ নভেম্বর ২০২৩ প্রিন্ট
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও প্রশিক্ষিত যুবক হানজালা হোসেন প্রমুখ।
এরপর যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষিত যুবক ইসমাইল হোসেন।
Posted ০৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]