সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে কৃষক লীগের প্রতিবাদ সভা

বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

নন্দীগ্রামে কৃষক লীগের প্রতিবাদ সভা

সারাদেশে বিএনপি-জামায়াত কর্তৃক অগ্নিসংযোগ, মিথ্যা অপপ্রচার ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, শাহজাহান আলী, স্বপন চন্দ্র মহন্ত, মুক্তার হোসেন বকুল, শাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম ও আবু তৌহিদ রাজিব প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]