মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বুধবার, ০১ মার্চ ২০২৩   প্রিন্ট  

নওগাঁয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নওগাঁয় বিভিন্ন বয়সের শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ২৩জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসআমে হুমায়ন কবির জানান এ পর্যন্ত জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে জেলার ১১টি উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫শত ১৯টি হুইল চেয়ার, ২৭টি ক্র্যাচ, ১শত ৫৩টি সাদাছড়ি, ৩৭টি হেয়ারিং এইভ, ৯টি ট্রাইসাইকেল, ৭টি কর্ণার চেয়ার ও ৭টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় সেই ধারণা থেকে সকলকে বেরিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে এই সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল বয়সের মানুষদের জন্য নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রতিবন্ধীরাও দেশের সম্পদ। এই শিশুদের আদর, ভালোবাসা ও স্নেহ দিয়ে বড় করতে পারলে এরাও স্বাভাবিক মানুষদের মতো দেশ ও সমাজের জন্য আর্শীবাদ হতে পারে। তাই শারীরিক প্রতিবন্ধী বিষয়ে যে কোন সহযোগিতা পাওয়ার জন্য এই অফিস খুলে দিয়েছে সরকার।

Facebook Comments Box

Posted ০৬:০১ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]