মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট
রোজ রবিবার ২ ফেব্রুয়ারি ২০২৫ ইং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.) নওগাঁ জেলায় আগমন উপলক্ষে নওগাঁ জেলার সুসজ্জিত পুলিশ দল নির্বাচন কমিশনার গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১১.৩০ ঘটিকায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.) নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
এ সময় প্রধান অতিথি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় নওগাঁ জেলার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদ,অন্যান্য তথ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]